আশুলিয়ায় কাভার্ডভ্যান চালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বিক্ষোভ

আগের সংবাদ

আশুলিয়ায় ঋণমুক্ত হতে শিশু অপহরণ, টাকা না পেয়ে হত্যা!

পরের সংবাদ

আশুলিয়ায় ৩ শত পিস ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১১:১২ অপরাহ্ণ, ২৯/০৮/২৫

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৩০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) দুপরে আশুলিয়া তাজপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালী জেলার চাটখিল থানার মেঘা এলাকার মৃত ডাঃ শামসুদ্দিন মেম্বারের ছেলে মনির হোসেন (৪২), আশুলিয়ার তাজপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে রনি আহম্মেদ (৪৮) ও রংপুর জেলার পীরগাছা থানার মকসুদ খাঁ চৌদ্দরানী এলাকার হযরত আলীর ছেলে রায়হান মিয়া (২৮)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার তাজপুর এলাকায় কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।