এফসি সিউলের জালে ৭ গোল দিলো বার্সেলোনা

আগের সংবাদ

ভারতে আসছেন লিওনেল মেসি,কোহলি-ধোনিদের সঙ্গে খেলবেন ক্রিকেট!

পরের সংবাদ

আশুলিয়ায় ভাড়াটিয়াকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ম্যানেজার গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫৩ অপরাহ্ণ, ৩১/০৭/২৫

সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্কের জেরে ভাড়াটিয়াকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বাড়ির ম্যানেজার মাহবুবুর রহমান গিয়াস (৪৬) কে র‌্যাব-১ এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর জেলার সদর থানাধীন কাউলতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান গিয়াস (৪৬) কাউলতিয়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। সে আশুলিয়ার নবীনগর এলাকার একটি ভাড়া বাড়ির মানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামী যেই বাড়িতে ম্যানেজার হিসেবে আছেন। সেই বাড়িতে ২ বছর আগে ভুক্তভোগী নারী ভাড়াটিয়া হিসেবে উঠেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে ওই নারীকে বিয়ে করার প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করে বাড়ির ম্যানেজার মাহবুবুর রহমান গিয়াস । সর্বশেষ তিনি গত ১৭ জুলাই রাতে ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে পুনরায় ধর্ষণ করে। সে সময় ভুক্তভোগী নারী বিয়ের জন্য বললে, সে তাকে বিয়ে করতে পারবে না বলে হুমকি প্রদান করে। পরে ওই নারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, রাতে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি অভিযুক্ত আসামী তার বাড়িতে অবস্থান করছে। পরে র‌্যাব-১ এর সহযোগিতায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।