আশুলিয়ায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সোনিয়া আক্তার (৩৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) রাত পৌণে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ছয়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সোনিয়া আক্তার (৩৪) শরিয়তপুর জেলার নড়িয়া থানার পান্ডিশাহ এলাকার মৃত রতন আলী খা’র মেয়ে। বর্তমানে রাজধানীর মিরপুর শ্যামলপল্লী এলাকায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ সোনিয়া আক্তার নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তারর নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।