সাভারের আশুলিয়ায় ঈগল মার্কার স্বতন্ত্রপ্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ এর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আমরা শতভাগ নিশ্চিত আমাদের নেতা তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ ঈগল পাখি মার্কা নিয়ে বিপুল ভোটর জয় যুক্ত হবেন। সেই লক্ষ্যে আমরা এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। আমরা মানুষের দ্বারে গিয়ে বুঝতে পেড়েছি তারা লিডারকে কত ভালোবাসে। ৯০ শতাংশ মানুষ নেতাকে ভোট দিবেন বলে আশ্বস্ত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোতালেব মাতবর, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ আমানউল্লাহ, জাফর ইকবাল, শহীদুল ইসলাম শাহি, মোঃ আব্দুল কাদের খান নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।