সারাদিন বমি বমি লাগে? জেনে নিন ঘরোয়া সমাধান

আগের সংবাদ

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পরের সংবাদ

তুরস্কে মিনাভিট ও ঔষধ পাঠাবে গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:৫৪ অপরাহ্ণ, ২০/০২/২৩

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দশ হাজার পেকেট মিনাভিট ও ১৫০ রকম ঔষধ পাঠাবে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গণস্বাস্থ্য ফুডস্ লিমিটেড কর্তৃক উৎপাদিত মিনাভিট পুষ্টি খাদ্য (৪০০ গ্রাম) দশ হাজার পেকেট এবং গণস্বাস্থ্য ফার্মাসিটিকেলস্ লিমিটেডে কর্তৃক উৎপাদিত ১৫০ রকম ঔষধ শুভেচ্ছা উপহার হিসাবে পাঠাবে। গণস্বাস্থ্য কেদ্রেরের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধূরীর নির্দেশে ঢাকাস্থ বারাধারা তুরস্ক দূতাবাসে গণস্বাস্থ্য কেদ্রেরের প্রেস উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু বারিধারা, বাড়ী নং ৮, রোড নং ৫ দূতাবাসের ত্রান কর্মসূচি সমন্বয়ক অফিসে পরিচালক সেভকি মারথ্ বারিশ এবং পরিচালক এর সহকারী মনজুর এলাহিসহ কর্মকর্তাদের সাথে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষথেকে দশ হাজার পেকেট মিনাভিট ও ১৫০ রকম ঔষধ শুভেচ্ছা উপহার উপহার প্রদানের কথা জানান।

দূতাবাসের পক্ষ থেকে পরিচালক সেভকি মারথ্ বারিশ গণস্বাস্থ্য কেন্দ্রের মানবিক উদ্যোগকে বিনয়ের সাথে স্বাগত জানান। গনস্বাস্থ্য কেন্দ্র ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের মাধ্যমে দ্রুত দশ হাজার পেকেট মিনাভিট ও ১৫০ রকমঔষধ তুরস্ক পাঠানোর ব্যবস্থা করবে।