সাভারে প্রয়াস ফুড ভিলেজের উদ্বোধন

আগের সংবাদ

সাভারে ৪ লক্ষাধিক টাকার হেরোইনসহ কারবারি আটক

পরের সংবাদ

সাভারে সাড়ে ৩ লাখ টাকার হেরোইন জব্দ, আটক ২

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:০৭ অপরাহ্ণ, ১৭/০১/২৩

সাভারে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমিনবাজার বড়দেশী পূর্বপাড়া তুরাগ নদীর পাড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- আমিনবাজের বড়দেশী মধ্যপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে রাসেল (২৪) ও যশোর জেলার চৌগাছা এলাকার স্বরূপ দাও এলাকার মোঃ সোহাগ মিয়ার ছেলে জুয়েল (২৪)। জুয়েল সাভারের আমিনবাজার বড়দেশী মধ্যপাড়া এলাকা ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, আজ সন্ধ্যার দিকে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি আমিনবাজার বড়দেশী পূর্বপাড়া তুরাগ নদীর পাড়ে খান বালুর গাদির সামনে রাস্তার উপর ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের হেরোইন জব্দ করা হয়।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরন করা হবে।

এই বিভাগের সর্বশেষ