ইয়ারপুর উপ-নির্বাচন: যে কারণে এগিয়ে নৌকার প্রার্থী

আগের সংবাদ

৭১ হাজার টাকার জন্য খুন হয় পারভিন, গ্রেপ্তার-৪

পরের সংবাদ

ইয়ারপুরের কিশোর গ্যাং-সন্ত্রাসী নির্মূল করতে নৌকায় ভোট চাইলেন রোমান ভুইয়া

এইচবি

প্রকাশিত :৬:৩৯ অপরাহ্ণ, ২২/১২/২২

হাসান ভুঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৯ ডিসেম্বর দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে, ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী নির্মূলের লক্ষে মোশারফ হোসেন মুসাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেছেন ঢাকা জেলার ৫ বারের শ্রেষ্ট করদাতা বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভুইয়া।

বুধবার (২১ ডিসেম্বর) ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তানভীর আহমেদ রোমান ভুইয়া বলেন, আপনারা জানেন আমি একজন ব্যবসায়ী মানুষ। একজন ব্যবসায়ী মানুষ সব সময় চায় নিরাপত্তা, শান্তি, নম্রতা ও ভদ্রতা। আমরা স্বচ্ছত বুঝি, স্বচ্ছতার মধ্যে চলি। বিগত দিন গুলোতে আমি নিজে একটা পক্ষ নিয়ে নির্বাচন করেছিলাম, বিগত তিনবার তাদেরকে নির্বাচিত করার পরে এই এলাকার মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। ভাগ্য পরিবর্তন হয়েছে তাদের। তারা যেই আশা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে তাদেরকে ভোট দিয়েছিল, তাদের কোনো আশা পূরণ হয় নাই। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যারা শুধু নিজেদের জন্য চিন্তা করে, নিজেদের ভাগ্য নিয়ে চিন্তা করে তাদেরকে বয়কট করে, যারা মানুষের পাশে এসে দাঁড়াবে, যারা মানুষের কল্যানে কাজ করবে, এলাকার কল্যানে কাজ করবে, জনসেবা মুলক কাজ করবে তাদের পক্ষ নেওয়া। আর আমরা সেইভাবেই পক্ষ নিয়েছি। তাই আগামী ২৯ ডিসেম্বর দলমত নির্বিশেষে আমরা মোশারফ হোসেন মুসা কে ভোট দিয়ে জয়যুক্ত ক

এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি বিচক্ষণতার মাধ্যমে, সবকিছু বুঝে শুনে একজন নম্র ও ভদ্র প্রার্থীকে আমাদের পাঠিয়েছেন। অতএব আগামী ২৯ ডিসেম্বর দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে, ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী নির্মূলের লক্ষে মোশারফ হোসেন মুসাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

রোমান ভাইয়া বলেন, আমরা আশা করবো, এইযে বর্তমান একটা ভয়ভীতি নিয়ে থাকা যে মানুষের মনের কথা প্রকাশ করতে পারেন না।কি আছে এত হুমকি ধামকির। কি এত ভয় ভীতির আছে। এখন দেশ অনেক উন্নত হয়েছে। অতএব যার যার মনে ভাষা সে খুলে বলবে, আপনারাও হাসি মুখে বলতে পারবেন ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা কাউকে ভয় পাইনা, কেউ আমাদের ভয় দেখায়েন না। ইনশাআল্লাহ এটা প্রমান হবে আগামী ২৯ ডিসেম্বর, এই ভোটের মাধ্যমে আমরা প্রমাণ করবো সন্ত্রাসী আর কিশোর গ্যাং দিয়ে কাউকে দমায় রাখা যাবে না। তাই আমরা আগামী ২৯ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে জয় যুক্ত করবো।

এ সময় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।