আশুলিয়ায় কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২

আগের সংবাদ

আশুলিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা

পরের সংবাদ

আশুলিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৩০ অপরাহ্ণ, ২৮/০৭/২২

সাভারের আশুলিয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে মানিকগঞ্জ পাড়া কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।

জানাজা শুরুর আগে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় অত্র এলাকার মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চরবংখুরী গ্ৰামের মরহুম চাঁন মিয়া কমান্ডারের বড় ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর মানিকগঞ্জ পাড়ায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে তিনি আশুলিয়ার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি সহধর্মনী, এক ছেলে ও দুই মেয়ে ও শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।