ব্লেড দিয়ে গলা কেটে শিশু হত্যা, আটক ২

আগের সংবাদ

আশুলিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পরের সংবাদ

আশুলিয়ায় কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:০৮ অপরাহ্ণ, ২৭/০৭/২২
সাভারের আশুলিয়ায় ১ কেজি ৭ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ টাকা
বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪।
এরআগে মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- রাজশাহী জেলার বাসিন্দা নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)। তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
র‌্যাব জানায়, মঙ্গলবার বিকেলে র‌্যাব-৪ এর একটি আভিযানিক আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে ১ কেজি ৭ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ টাকা।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।
এই বিভাগের সর্বশেষ