ইরানে প্রবল বৃষ্টির জেরে আকস্মিক বন্যা, মৃত অন্তত ২২

আগের সংবাদ

আশুলিয়ায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পরের সংবাদ

ভয়াবহ দাবদাহে ইউরোপের দুই দেশে অন্তত ১৭০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত :১:০৩ অপরাহ্ণ, ২৪/০৭/২২

ইউরোপের দুই দেশে ভয়াবহ দাবদাহে অন্তত ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশ স্পেন ও পর্তুগালের মধ্যে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপে এ প্রাণহানির ঘটনা ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স ক্লুজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত কয়েক দশকে চরম তাপদাহের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে, কখনো কখনো তাপদাহের কারণে দাবানলের সৃষ্টি হয়েছে।

এই বছর আমরা এরইমধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু দেখেছি।

তিনি সম্ভাব্য এ তাপমাত্রাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন। পাশাপাশি জলবাযু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তিনি বিশেষ করে ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের সর্বশেষ