কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে দম্পতিসহ নিহত ৩

আগের সংবাদ

ভয়াবহ দাবদাহে ইউরোপের দুই দেশে অন্তত ১৭০০ জনের মৃত্যু

পরের সংবাদ

ইরানে প্রবল বৃষ্টির জেরে আকস্মিক বন্যা, মৃত অন্তত ২২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত :১১:৪৭ পূর্বাহ্ণ, ২৪/০৭/২২

পশ্চিম এশিয়ার দেশ ইরানে প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে সৃষ্ট বন্যায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে রয়টার্স জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন বলে শনিবার একজন প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) পূর্বে ইস্তাহবান শহরে ১৫০ জন জরুরি কর্মী এবং আকাশপথে দায়িত্বপালন করা পৃথক একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এই বিভাগের সর্বশেষ