আশুলিয়ায় শত এতিমকে খাইয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

আগের সংবাদ

মতলব উত্তর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

পরের সংবাদ

১০১ পাউন্ড কেক কেটে আশুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৪০ অপরাহ্ণ, ১৭/০৩/২১

আশুলিয়ায় থানা যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১০১ পাউন্ড কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।

বুধবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের কার্যায়ের এ আয়োজন করা হয়।

আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিতহ ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার সহ প্রত্যেক ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীগন।

এ সময় বঙ্গবন্ধুর মাগফিরাত ও জননেত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘায়ু কমনা করে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে কেক কেটে বিতরণ করা হয়।

এই বিভাগের সর্বশেষ