ধামরাইয়ে ১১ ইটভাটার মালিককে ৫২ লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন” ২১ সদস্য বিশিষ্ট ভারতীয় কমিটির অনুমোদন

পরের সংবাদ

জন্মদিনে ভালোবাসায় সিক্ত হলেন “লায়ন মোঃ ইমাম হোসেন”

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:২৩ অপরাহ্ণ, ০৫/০১/২১

কেক কাটাসহ নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের পদ প্রত্যাশী লায়ন মোঃ ইমাম হোসেন এর ৩৯তম জন্মদিন।

মঙ্গলবার রাতে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের নিজস্ব অফিসে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ সারোয়ার হোসেনের আয়োজনে জন্মদিন পালন করা হয়।

এ সময় অনুষ্ঠানে আশুলিয়ার অবস্থানরত রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্ধু ও শুভকাঙ্খীরা ফুলেল শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন তার সঙ্গে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ নেতা মেহেদী হাসান সুমন, শ্রমিক নেতা ইমন শিকদারসহ আরও অনেকে।

এসময়  ভা‌লোবাসায় সিক্ত লায়ন মোঃ ইমাম হোসেন আবেগাপ্লুত ক‌ন্ঠে জন্মদিনের অনুভূতি প্রকাশ করে বলেন, আজ‌কে হঠাৎ তোমা‌দের এমন আ‌য়োজন আমা‌কে আবেগাপ্লুত করে‌ছে। আ‌মি অনুধাবন কর‌তে পে‌রে‌ছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্ধু মহল ও ছোট ভাইয়ে আমা‌কে কতটা ভা‌লোবা‌সে। আমি সকলের নিকট কৃতজ্ঞ।

 

 

 

 

এই বিভাগের সর্বশেষ