যথাযোগ্য মর্যাদায় আশুলিয়া থানা আওয়ামী লীগের বিজয় দিবস পালন

আগের সংবাদ

আশুলিয়ায় পোশাক শিল্পের উন্নয়নে মত বিনিময় সভা

পরের সংবাদ

বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ মিছিল

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৩৬ অপরাহ্ণ, ১৮/১২/২০

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্কাইল্যাক্স এপ্যারেলস লিঃ নামের একটি তৈরি পোশাক কারখানার ৫’শ শ্রমিক।

শুক্রবার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাড়কের বাইপাইল এলাকায় জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। পরে তারা আশুলিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।

আশুলিয়ার মির্জানগর এলাকায় অবস্থিত স্কাইল্যাক্স অ্যাপারেলস লিমিটেড কারখানার মালিক নাছিরুল ইসলাম পান্না অবৈধ ভাবে কারখানা বন্ধ করে পালিয়ে রয়েছে বলে অভিযোগ করেন তারা।

কারখানাটির অপারেটর নাজমুল ইসলাম বলেন, চার বছর ধরে আমি এই কারখানায় কাজ করছি। কিন্তু গত ১০ ডিসেম্বর সকালে কাজে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পাই। পরে কারখানার কতৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি। গত দুই বছর ধরে আর্থিক অনটনের কথা বলে আমাদের বেতন থেকে ২ হাজার টাকা কেটে নিতো মালিক। এছাড়া এক মাসের বকেয়া বেতন-ভাতা রয়েছে। এখন শ্রমিকদের পাওনা না দিয়ে গা ঢাকা দিয়েছে কারখানা মালিক পান্না।

জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, কোন প্রকার শ্রম আইন না মেনে অবৈধ ভাবে ফ্যাক্টরি বন্ধ করে মালিক পালাইছে।  এ ব্যাপারে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিজিএমইএ ও কলকারখানা অধিদপ্তরে চিঠি দিছি। ১৭ ডিসেম্বর বিজিএমইএ শ্রমিকদের সাথে মিটিং করার কথা ছিলো। মালিকের এক ভাগিনার সাথে মিটিংয়ে বসার দ্বায়িত্ব বিজিএমইএ নিলেও কেউ আসেনি। এমন অবস্থায় কারখানাটির শ্রমিকরা অনেক অসহায় অবস্থায় দিন পার করছে।

 

এই বিভাগের সর্বশেষ