আশুলিয়ায় ১২০০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আগের সংবাদ

আশুলিয়ায় ঘুমের ওষুধ খাইয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

পরের সংবাদ

আশুলিয়ায় ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ৭, ট্রাক জব্দ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৩৩ অপরাহ্ণ, ২০/০৬/২০

আশুলিয়ায় ইটবোঝাই ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ৭ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় স্থানীয়দের ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রাতে শিমুলতলা এলাকায় বাইপাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্র পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্র পরিবহনের চালকসহ ৭ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন হাসপাতাল কতৃপক্ষ। তবে শঙ্কামুক্ত আহত বাকী চারজন নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, এঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এই বিভাগের সর্বশেষ