আশুলিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য প্রার্থী মোঃ মকবুল হোসেন।
সাম্প্রতিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কারণে কর্মহীন অসহায় মানুষদের বাছাই করে উল্লেখিত ভাবে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর প্রায় পাঁচশ পরিবারের দেয়া হয় এসব সামগ্রী।
শুক্রবার রাত থেকে ১১টার দিকে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউসুফ মার্কেট এলাকা থেকে উপহার সামগ্রী বিতরণ শুরু হয়।
এ সময় মোঃ মকবুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের অসহায়ত্ব দূর করার লক্ষ্যে তাদের মাঝে সামান্য এ ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে। এর আগে আমার বাবাও গরীব ও অসহায় মানুষের পাশে ছিলো। আমিও আজীবন থাকবো।