সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক

আগের সংবাদ

আশুলিয়ায় ডিস ব্যবসা দখল করতে গিয়ে গণপিটুনির শিকার বহিষ্কৃত যুবলীগ নেত্রী

পরের সংবাদ

আশুলিয়ায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৪৩ অপরাহ্ণ, ০৫/০৩/২০

হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় ১ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিস। এই অভিযানে আনুমানিক দেঁর কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয় এবং অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার এবং ১ ও ২ ইঞ্চি সাইজের ব্যবহৃত পাইপ খুলে জব্দ করা হয়েছে।

বৃহষ্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার গোরাট এলাকায় এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক আমিনুল ইসলাম, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, ঠিকাদার মোঃ মনির হোসেনসহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক।

অভিযানের ব্যাপারে মহিউদ্দিন আহমেদ জানান, আশুলিয়ার গোরাট এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় প্রায় দেঁর কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলা ফেলা হয়েছে এবং আনুমানিক প্রায় ১ হাজার বাসাবাড়ীতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ ছাড়াও তিনি আরও বলেন, যারা এই অবৈধ সংযোগ প্রদান করেছে তাদের বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক একরামুল হক এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।