ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় ৪ দাখিল পরীক্ষার্থী আহত

আগের সংবাদ

আশুলিয়ায় সৎ মাকে হত্যার অভিযোগে মেয়ে আটক

পরের সংবাদ

আশ্বাসে বিজিএমইএ’র ভবন ছাড়লো আশুলিয়ার বিক্ষুব্ধ শ্রমিকরা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:১৯ অপরাহ্ণ, ১৬/০২/২০

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

আশুলিয়ায় একটি পোশাক কারখানা বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করায় বিজিএমইএ’র ভবনের সামনে বিক্ষোভের এক পর্যায়ে আশ্বাসে সরে যায় আন্দোলনরত সার্ক নিটওয়ার লিমিটেডে’র শ্রমিকরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিজিএমইএ’র ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে দুপর আরাইটার দিকে বিজিএমইএ’র আশ্বাসে চলে যায় তারা।

আশ্বাসে বলা হয়, আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় কলকারখানা অধিদফতরের মালিকপক্ষ, শ্রমিক-শ্রমিক প্রতিনিধি ও বিজিএমইএ’র কর্মকর্তাদের সঙ্গে সমঝোতার জন্য আলোচনা করা হবে। এ আলোচনায় সকল সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সহ-সভাপতি আল কামরান জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করে হাটাৎ কারখানা বন্ধ করে দেয়। এ নিয়ে আজ সকালে বিরুলিয়া সড়কে পরে বিজিএমইএ’র ভবনের সামনে অবস্থান নেন শ্রমিকরা। ভবনের সামেন আন্দোলনের এক পর্যায়ে বিজিএমইএ’র জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মনসুর খালেদ শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানে আনা হয়।

প্রসঙ্গত, আজ রোববার সকালে ‘সার্ক নিটওয়ার লিমিটেডে’র প্রায় ১ হাজার শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেন। পরে শ্রমিকরা বিজিএমইএ’র সামনে আন্দোলন করতে থাকে।