নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
জাতী সংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের আশুলিয়া থানা কার্যনির্বাহী কমিটির শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার ১৮ অক্টোবর সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল বাটলার রেস্টুরেন্টে আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য লায়ন মোঃ ফিরোজ কবির আকাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খাঁন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সৈয়দ আহাম্মেদ ভুইঁয়া।
বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নীরব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার আসমা আক্তার, নিরাপদ সড়ক চাই এর আশুলিয়া থানা কমিটির সদস্য সচিব মোঃ শাকিল আহাম্মেদ, সাংবাদিক হাসান ভুইয়া, সোহাগ হোসেন।
আসক ফাউন্ডেশন আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান এর পৃষ্ঠপোষকতায় এ সময় আরও উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন এর আশুলিয়া থানা কমিটির সভাপতি শাহরিয়ার মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, অর্থ সম্পাদক মোঃ সাদেক,প্রচার সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা সুখি আক্তার, দপ্তর সম্পাদক লিজা আক্তার, তদন্ত কর্মকর্তা মোঃ রুবেল, স্থানীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ।