আশুলিয়ায় যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :২:২৩ অপরাহ্ণ, ২৬/০৯/২৬

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ মিতু আক্তার (২২) নামের এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. বেলাল হোসেন (২৮) নামের আরও এক মাদক কারবারিকে ৭০ পিস ইয়াবা রেখে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া স্থান থেকেও ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনর্চাজ মো. সাইদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়া থানাধীন টেংগুরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিতু আক্তার (২২) বগুড়া জেলার শেরপুর থানার সোনাকানিয়া জামুন্না এলাকার মামুনুর রশিদের মেয়ে এবং পলাতক বেলাল হোসেন (২৮) দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার রাজারামপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ আশুলিয়া থানাধীন টেংগুরি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পেশাদার মাদক কারবারি মোসাঃ মিতু আক্তারকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপর পলাতক আসামি মো. বেলাল হোসেনের ফেলে যাওয়া স্থান থেকে আরও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনর্চাজ মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এই বিভাগের সর্বশেষ