আশুলিয়ায় চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

আগের সংবাদ

আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১১:৫৮ অপরাহ্ণ, ০৮/০৬/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় খোকন নামের এক যুবককে আটক করা হয়।

সোমবার (০৮ জুন) রাত ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত খোকন টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার মইনুল মণ্ডলের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় থাকত বলে জানায়।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আশুলিয়ার বাইপাইল মোড়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন অস্ত্রধারীকে আটক করি। এ সময় তার কাছ থেকে একটি পাকিস্তানি রিভলবার এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।