আশুলিয়ায় দুই নারীসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় গাঁজা ও হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :২:০৮ অপরাহ্ণ, ১০/০৫/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজতে থেকে ২০০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (১০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

এরআগে রবিবার রাতে আশুলিয়ার দক্ষিন গাজীরচট ও কান্দাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার উজিরপুর থানার ডহরপাড়া হাওলাদার বাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মেহেদী হাসান তুহিন (৩৪), আশুলিয়ার গাজীরচট কাঠালতলা মাঠ এলাকার মোঃ লিয়াকত হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) ও নাটোর জেলার বড়াইগ্রাম থানার চন্ডিপুর এলাকার মৃত রজব আলীর ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২)।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান তুহিন ও সাদ্দাম হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

এরপরে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক একটি আভিযানিক দল আশুলিয়ার কান্দাইল এলাকায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে রবিবার ভোর রাতে সাভারে হাইপয়েন্ট কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে আকরাম বিশ্বাস (৩৫) নামের এক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এছাড়াও ধামরাইয়ের জয়পুরা এলাকা নাজমা (৪৩) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, দৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ