আশুলিয়ায় বাড়ি কিনে আতঙ্কে প্রবাসী, বিদ্যুৎ-পানির অভাবে দুর্বিষহ জীবনযাপন

আগের সংবাদ

আশুলিয়া এক্সপ্রেসের সংবাদের জেরে বিমান এমডি ও তার স্ত্রীসহ গ্রেপ্তার ৪, পাঠানো হলো কারাগারে

পরের সংবাদ

আশুলিয়ায় নির্বাচনী ব্যানার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:১৩ অপরাহ্ণ, ০১/০২/২৬

ঢাকার আশুলিয়ায় নির্বাচনী ব্যানার নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের হাসান কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী দেওয়ান সালাউদ্দিন বাবুর ব্যানার নিয়ে তারই সমর্থক কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বুলেট তার সহযোগীদের নিয়ে ওই নির্বাচনী অফিস ও একটি চায়ের দোকানে হামলা চালায়। এসময় তাদের বাধা দিতে গেলে তারা কয়েকজনকে বেধড়ক মারধর করে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় তৌহিদ নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এটা পরিকল্পিত কোন ঘটনা না, ব্যানার নিয়ে কথা কাটাকাটির মাঝখানে এক পর্যায়ে একটু ঝামেলা হয়েছে। তারা নিজেরা বিষয়টি মিটমাট করে নিয়েছেন। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এই বিভাগের সর্বশেষ