শারদীয় দুর্গোৎসব হোক আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক- এ.কে. আজাদ

আগের সংবাদ

আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

পরের সংবাদ

সাভারে পাঁচ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৫:২৮ অপরাহ্ণ, ২৬/০৯/২৫

সাভারে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সাভারের রানা প্লাজার সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদ। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ভারতের আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।

নেতারা আরও বলেন, দেশে ন্যায্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।