পোষ্য কোটা ঘিরে উত্তপ্ত রাবি, শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতি

আগের সংবাদ

ভারতেও নেপালের মতো জেন জি আন্দোলনের সতর্কতা

পরের সংবাদ

সাগরে ১০ মাদক পাচারকারী আটক, বিপুল বাংলাদেশি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:০৫ অপরাহ্ণ, ২০/০৯/২৫

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে- এমন তথ্য পেয়ে ১৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকার ১০ হাজার কেজি ডাল, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ২৫০০ কেজি রসুন, ১,০০০ কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস, ২৫০০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়। ওই সময় ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রমতে, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক হওয়া পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: আমার দেশ

 

এই বিভাগের সর্বশেষ