রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদ।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি লেন বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে তারা একটি মশাল মিছিল বের করেন।
এ সময় তারা দ্রুততম সময়ের মধ্যে এই হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিচার দাবি করেন।
এতে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক এডভোকেট শেখ শওকত হোসেনসহ ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদ ও আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
প্রসঙ্গত যে, শুক্রবার সন্ধ্যা রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।