সাংবাদিককে হত্যাচেষ্টার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

আগের সংবাদ

সাভারে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

পরের সংবাদ

ছাত্র-জনতা হতাহতের মামলায় আশুলিয়ায় আ.লীগে নেতা গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:২০ অপরাহ্ণ, ১৬/০৮/২৫

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় কাওসার আহম্মেদ নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়ার সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাওসার আহমেদ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম নওয়াপাড়া এলাকার সাকিম আলী শেখের ছেলে। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা বলে জানা যায়। তবে প্রাথমিকভাবে তার পদ-পদবীর বিষয়ে জানা যায়নি।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার জামগড়ার সরকারি প্রাইমারি স্কুল এলাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, সন্ধ্যার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে কাওসার আহম্মেদ নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।