সেলস ম্যানেজার নেবে এসিআই মটরস

আগের সংবাদ

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সন্ধ্যায় শিরোপা নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

পরের সংবাদ

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে পাইলট নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৩:৪৯ অপরাহ্ণ, ২১/০৭/২৫

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট তৌকির নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। উদ্ধার টিম এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।