কক্সবাজারে আসছেন বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ

আগের সংবাদ

উত্তরায় বিমান দুর্ঘটনা বিসিবি-বাফুফের শোক, কালো ব্যাজ পরে মাঠে নামবেন ক্রিকেটাররা

পরের সংবাদ

তিন জেলায় এনসিপির পদযাত্রা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:৫৯ অপরাহ্ণ, ২১/০৭/২৫

ফেনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা স্থগিত করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে এনসিপি ফেনীর সংগঠক শাহ ওয়ালিউল্লাহ মানিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরায় বিমান বিধ্বংসে প্রাণহানির ঘটনায় সারাদেশ শোকে মুহ্যমান। এমন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তে পদযাত্রা স্থগিত করা হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জানান, ‘বিমান দুর্ঘটনায় জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসকদের একটা টিম কাজ করছে। একইসঙ্গে আজ ফেনী ও মঙ্গলবারের নোয়াখালী ও লক্ষ্মীপুরের জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।’

এদিকে বিকেলে পদযাত্রা শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে জেলার বিভিন্ন প্রাপ্ত থেকে এনসিপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। রাতেই প্রস্তুত হয় মঞ্চ। বিকেল থেকে স্থানীয় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে। ট্রাংক রোড।