এসএসসি পাসে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, কর্মস্থল রাজশাহী

আগের সংবাদ

ভিনির জন্য পেট্রো ডলার নিয়ে প্রস্তুত সৌদি ক্লাব

পরের সংবাদ

গোপালগঞ্জ জেলা মানচিত্রে না থাকাই ভালো: মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৫:৪২ অপরাহ্ণ, ১৮/০৭/২৫

আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন না। আমি মনে করি, আশেপাশের চারটা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। এই জেলা মানচিত্রে না থাকাই ভালো। এটা একটা অভিশপ্ত জেলা। অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলার বাংলাদেশ করা হোক।

তিনি বলেন, বিশেষ করে নড়াইল ফরিদপুর মাদারিপুর বরিশাল এই চারটা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক। তিনটি আসন তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমির হামজা বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপরেই হামলা। সুতরাং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। এর পরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা ধরে নেব, যারা গোপালগঞ্জ জেলার দায়িত্বে আছে তারাও এর সঙ্গে জড়িত।

এই বিভাগের সর্বশেষ