এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ।

আগের সংবাদ

ইলেক্ট্রিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুড

পরের সংবাদ

ক্যাডেট কলেজে ৫৭৬ জনের মধ্যে ৫৭১ জনই এ প্লাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৫:১৬ অপরাহ্ণ, ১১/০৭/২৫

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে ক্যাডেট কলেজগুলো। ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৫৭৬ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ৫৭১ জনই জিপিএ-৫ পেয়েছে। আর পাশের হার শতভাগ। জিপিএ-৫ ৯৯.১৩ শতাংশ। এর আগে ২০২৪ সালে জিপিএ-৫ ছিল ৯৯.৬৭ শতাংশ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল এ প্রতিষ্ঠানের সভাপতি। কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান এটি। শুধু ভালো ফলাফল অর্জনই নয় চৌকস ও সুনাগরিক হিসাবে শিক্ষার্থীদের গড়ে তোলাই ক্যাডেট কলেজের লক্ষ্য।

এজন্য তাদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ করার পর ক্যাডেটরা যাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছতে পারে। সে লক্ষ্যে কলেজে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।

ক্যাডেট কলেজের ক্যাডেটদের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে অভ্যন্তরীণ সুশৃঙ্খল পরিবেশ অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা।