সাভারে একাত্তর টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

আগের সংবাদ

সাভারে রং মিস্ত্রিকে মাথায় গুলি করে হত্যা

পরের সংবাদ

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৩:৫৫ পূর্বাহ্ণ, ১৯/০৫/২৫

সাভারের আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রবিবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, বাসটি থামিয়ে কয়েল কিনতে গিয়েছিলেন চালক ও স্টাফরা। ফিরে এসে তারা দেখতে পান, বাসে আগুন ধরে গেছে এবং দাউদাউ করে জ্বলছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, রাত ১১টা ৫৮ মিনিটে তারা বাসে আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পথচারীদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।