জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে মামুনকে ও ধর্ষণে সহায়তাকারী মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টার পেস ব্রিফ করা হবে বলে জানা যায়।
প্রসঙ্গত যে, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও হল সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় এর আগে জাবি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান, সাব্বির হাসান সাগর, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।