সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ মোঃ বকুল (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ বকুল (২৩) বগুড়া জেলার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী র্যাবকে জানায় যে, সে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।