ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

আগের সংবাদ

খুলনায় পুলিশি বাধায় শ্রমিক দলের র‍্যালি পণ্ড, আটক ২

পরের সংবাদ

এতিম ও দুস্থরা পেল দেড় হাজার কেজি পাঙাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৩:০৩ অপরাহ্ণ, ০১/০৫/২৩

চাঁদপুরে দেড় হাজার কেজি পাঙাস মাছের পোনা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১ মে) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩টি পাঙাস পোনা নিধনের চালনিসহ ১ হাজার ৫০০ কেজি পাঙাসের পোনা জব্দ করা হয়।

তিনি আরও জানান, পরে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত পাঙাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চালনি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই বিভাগের সর্বশেষ