৩০ টাকা কেজি ধান, ৪৪ টাকায় চাল কিনবে সরকার

আগের সংবাদ

সাভারে নিজ হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ

পরের সংবাদ

SEEEAA এর ইফতার এবং গেট-টুগেদার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:৪২ অপরাহ্ণ, ১৩/০৪/২৩

স্ট্যামফোর্ড ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এর কাউন্সিল হলে ইফতার ও গেট-টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নুরনবী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর নব নির্বাচিত প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস এম মঞ্জরুল হক মঞ্জু, সম্মানীত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শিবলু, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রওনক আহসান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ডঃ ফারাহনাজ ফিরোজ, ইইই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডঃ দিলশাদ মাহজাবীন এবং সহকারী অধ্যাপক ডঃ শায়খুল আরেফিন খান।

অনুষ্ঠানে এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্যরাসহ স্ট্যামফোর্ড ইইই বিভাগের বিপুলসংখ্যক এলামনাই উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বশেষ