চিপসের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক আটক

আগের সংবাদ

গণ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন

পরের সংবাদ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৫০ অপরাহ্ণ, ১১/০৪/২৩

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতা কামনা ও মরহুম প্রকৌশলী আফতাবউদ্দিন আহমদের আত্মার শান্তি কামনায় ধানমন্ডি গণস্বাস্থ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ এপিল) বাদ আছর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্যে নগর হাসপাতাল ও ডায়ালেইসিস সেন্টার কর্তৃক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন, ধানমন্ডি ৪/এ আল আসকা জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা মো: আনিসুর রহমান।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর ডা. জাফরুল্রা্হ চৌধুরীর গণস্বাস্থ্যের প্রধান চিকিৎসক অধ্যাপক ব্রি: জেনারেল মামুন মোস্তাফী (অব:) , গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রস্টি ডা. কাশেম চৌধুরী, মরহুম প্রকৌশলী আফতাবউদ্দিন আহমদের ছেলে অর্নিরবান ইয়িাসিন আফতাব (পিয়াল)।

ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়ক ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহিব উল্লাহ খোন্দকারের পরিচালনায় মিলাদে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিমনার ব্রি: জেনারেল (অব:) শাখওয়াত হোসেন,বিশিষ্ট জ্বালানী বিশেষজ্ঞ অধ্যাপক নুরুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অদ্যাপক
আলতাফুন্নেছা, ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর মেয়ে বৃষ্টি চৌধুরীসহ গণস্বাস্থ্য কেন্দ্রের ও সহযোগী সংস্থার কর্মকর্তা, কর্মচারী, ডাক্তার, নার্সসহ প্রায় ছয়শত কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদে গুরতর অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত রোগমুক্তি কামনা করে দোয় করা হয়। পাশাপাশি সদ্য প্রয়াত গণস্বাস্থ্য কেন্দ্রের নিকটতম শ্রদ্ধাভাজন প্রকৌশলী আফতাবউদ্দিন আহমদের আত্মার শান্তি কামনায় দোয় করা
হয়।

প্রসঙ্গত যে, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চেীধুরী গতকাল থেকে নগর হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন।

এই বিভাগের সর্বশেষ