নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করেছে উপজেলা জাতীয় পার্টি।
এতে নূর মোহাম্মদ নাছিম মিলনকে আহ্বায়ক ও মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।
গত ১ এপ্রিল উক্ত কমিটি অনুমোদন করেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু।
রোববার রাতে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুমোদিত কমিটি গোলমুন্ডা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের হাতে তুলে দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু এবং পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স।