মরিচ হলুদের গুড়ার নামে কী খাচ্ছি আমরা

আগের সংবাদ

ঢাকা কলেজ এ্যালামনাই এইচএসসি ৯৬ এর সভাপতি সুজাদ, সম্পাদক মোহব্বত

পরের সংবাদ

পুকুর থেকে হাফেজের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:২২ অপরাহ্ণ, ০৮/০৪/২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পুকুর থেকে হাফিজুর রহমান চৌধুরী নামে এক কোরআনে হাফেজের লাশ উদ্ধার করা হয়েছে। জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত হাফেজ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাগপাশা ইউনিয়নের খাগাপাশা গ্রামের ফজলুল রহমান চৌধুরীর ছেলে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিখোঁজ হাফেজের লাশ উদ্ধারের খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার আব্দুল ওয়াদুদ দুলু মিয়ার বাড়িতে মাহে রমজান উপলক্ষে পারিবারিকভাবে তারাবির নামাজ পড়ানোর জন্য হাফিজুর রহমানকে (২০) নিয়োগ করা হয়।

গত বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে ওই হাফেজের খোঁজ পাওয়া যায়নি। পরে তার গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার বিকালে বাড়ির পুকুর থেকে হাফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়।

এই বিভাগের সর্বশেষ