পচে যাওয়া তরমুজে দূষিত কীর্তনখোলা

আগের সংবাদ

২৫ কেজির বস্তায় পৌনে ২ কেজি চাল কম, ২০ হাজার টাকা জরিমানা

পরের সংবাদ

প্রেমিকাকে নিয়ে পালিয়েছে বন্ধু, কারাগারে প্রেমিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:২৬ অপরাহ্ণ, ০৭/০৪/২৩

প্রেমিকার বিয়ে বন্ধ করে তুলে নিয়ে আসার জন্য বন্ধুকে পাঠিয়েছিল প্রেমিক। কিন্তু তুলে আনতে গিয়ে সেই প্রেমিকাকে নিয়েই পালিয়েছেন বন্ধু। আর অপহরণের মামলায় প্রেমিককে যেতে হলো কারাগারে। গত মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বরিশালের মুলাদী উপজেলার চরডিক্রী গ্রামে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী পৌরসভার চরডিক্রী গ্রামের সিরাজ সরদারের ছেলে হাসানের সঙ্গে একই এলাকার দশম শ্রেণিতে অধ্যায়নরত এক কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। তবে হাসান সরদার ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে অনুসারে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে নিয়ে আসার জন্য হাসান সরদার তার বন্ধু তেরচর গ্রামের শওকত হোসেনকে প্রেমিকার বাড়িতে পাঠায়।

শওকত হোসেন বন্ধুর প্রেমিকাকে নিয়ে এসে বন্ধুর কাছে পৌঁছে না দিয়ে নিজেই তাকে নিয়ে পালায়। এরপর হাসান সরদারও চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না প্রেমিকা ও বন্ধুর সঙ্গে।

এদিকে মেয়ে চলে যাওয়ার পরদিনই (বুধবার) মুলাদী থানায় অপহরণের মামলা করেন ওই কিশোরীর মা। সেই মামলায় পুলিশ হাসান সরদারকে গ্রেপ্তার করেছে।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল জানান, ওই কিশোরীর মায়ের করা মামলায় আমরা হাসান সরদার নামে একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছি। হাসানের বন্ধু শওকত হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এই বিভাগের সর্বশেষ