জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুবক্কর সিদ্দিকী আবু (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
শুক্রবার ভোর রাতে ঢাকায় তার নিজ বসভবনে তিনি ইন্তেকাল করেন। আবুবক্কর সিদ্দিকী চিতলমারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত্যু সরদার আকবার হোসেনের ছেলে।
বাদ জুমা উপজেলার পার ডুমুরিয়া গ্রামে নিজ বাড়িতে প্রথম এবং বিকালে বাগেরহাট শহরের নিজ বাড়ি সোনাতলায় তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানান, তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আবুবক্কর জাতীয় পার্টির রজানীতিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।