জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

আগের সংবাদ

মালয়েশিয়ায় যাচ্ছে দিনাজপুরের আলু

পরের সংবাদ

আমি এমপি হতে চাই না, চাই এলাকার উন্নয়ন : শোভন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৩:৪১ অপরাহ্ণ, ০৩/০৪/২৩

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে স্নেহের শোভন হতে চাই। আমি নেতা হতে চাই না, এমপিও হতে চাই না। আমি চাই এলাকার উন্নয়ন হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সমস্যার কথা জানাতে হবে। এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে কেউ কিছু চেয়েছেন কিন্তু পায়নি এমন উদাহরণ নেই।

গতকাল রোববার রাতে (২ এপ্রিল) রংপুর মহানগরীর একটি অভিজাত হোটেলে রংপুরস্থ উত্তরধরলা বাসিন্দাদের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শোভন বলেন, আমরা এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যবদ্ধ হলে অনেক উন্নয়ন সম্ভব। সবাই মিলে একটা আধুনিক উন্নত এলাকা গড়তে চাই।

এর আগে এক অনাড়ম্ব অনুষ্ঠানে স্নেহ আর ভালোবাসায় সিক্ত হন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কুড়িগ্রামের কৃতি সন্তান রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এসময় রংপুরস্থ উত্তর ধরলার (কুড়িগ্রাম) বিভিন্ন সরকারি পদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: শেখ সাইদুর রহমান বলেন, শোভন চৌধুরীর দাদু সামছুল হক চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর একনিষ্ঠ মানুষ। তার হত ধরে উত্তর ধরলার অনেক উন্নয়ন হয়েছে। তারই সুযোগ্য নাতি শোভন চৌধুরী। শোভনের হাত ধরে আগামীতে নাগেশ্বরী ভূরুঙ্গামারী তথা কুড়িগ্রামের শিক্ষা-স্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি ও শিল্পকারখানাসহ ব্যবসা বাণিজ্যে বৈপ্লবিক উন্নয়ন ঘটবে এই প্রত্যাশা আমাদের।

সমাজকর্মী আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডা. তাসিকুল ইসলাম, ডা. মো. মেফতাহুল ইসলাম মিলন, আখতারুজ্জামান বিপ্লব, সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন, কৃষি ড. মহিউদ্দীন, দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, অর্থোপেডিক্স সার্জন ডা. আমিনুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম উপ-নুর ইসলাম, ব্যাংকার আমিনুল ইসলাম, সিআইডি কর্মকর্তা আবুল আখের, ব্যাংকার মাহবুবুর রহমানসহ অনেকে।

এই বিভাগের সর্বশেষ