ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে সাংবাদিক শামসুজ্জামানকে

আগের সংবাদ

অস্ত্রসহ ধরা পড়ে ২২তম মামলার আসামি হলেন তিনি

পরের সংবাদ

নির্মাণাধীন ব্রিজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:৪৩ পূর্বাহ্ণ, ০১/০৪/২৩

নওগাঁর মান্দায় ব্রিজের ঢালাইয়ের সময় পড়ে গিয়ে আনোয়ার হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জোতবাজার এলাকায় আত্রাই নদীর ওপর নির্মিত ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে মান্দা উপজেলার জোতবাজারে আত্রাই নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ চলছে। এখনো বেশ কিছু কাজ বাকি থাকায় গত কয়েক দিন থেকে শ্রমিকরা কাজ করছিল। ব্রিজ ঢালাইয়ের এর জন্য কাঠ দিয়ে শাটারিংয়ের পাটাতন তৈরি করছিল কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত কাঠ খুলে নিচে পড়ে যান আনোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম দুর্ঘটনায় মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের সর্বশেষ