হঠাৎ পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রে সাকিব

আগের সংবাদ

সারাদিন বমি বমি লাগে? জেনে নিন ঘরোয়া সমাধান

পরের সংবাদ

দিল্লির ওয়াইসির ‘হাই সিকিউরিটি জোনে’ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত :৬:২৭ অপরাহ্ণ, ২০/০২/২৩

অলইন্ডিয়া মজলিম-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন’ বা ‘মিম’ দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাড়িতে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির জানালার কাচ ভেঙে গেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

২০১৪ সাল থেকে এ নিয়ে চতুর্থবার তার বাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন হায়দ্রাবাদের এই মুসলিম সংসদ সদস্য। এর আগে উত্তরপ্রদেশে ওয়াইসির গাড়ি লক্ষ্য করে একবার গুলিও চালানো হয়েছিল।

হামলার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওয়াইসি। নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন এআইএমআইএম প্রধান।

এএনআইকে ওয়াইসি বলেন, হামলার সময় আমি বাড়িতে ছিলাম না। ফিরে দেখি জানালার কাচ ভেঙে গেছে। ম্যানেজার থেকে ঘটনাটি শুনে পুলিশে লিখিত অভিযোগ করেছি। এর আগে আরও তিনবার আমার বাড়িতে হামলা হয়েছে।

ওয়াইসি বলেন, এই এলাকার আশপাশে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আছে। পুলিশ চাইলে ফুটেজ সংগ্রহ করতে পারে। এই এলাকায় সবসময় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে। তাহলে অশোক রোডের মতো এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল?

দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগ পত্রে ওয়াইসি কোনো সন্দেহভাজনের নাম উল্লেখ করেননি। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যায়, অভিযোগ পেয়ে রাতেই দিল্লি পুলিশের একটি দল অশোক রোডে অবস্থিত ওয়াইসির বাসভবনে যায়। সেই দলটির নেতৃত্বে ছিলেন এক অতিরিক্ত ডিএসপি। সংসদ সদস্যের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বাড়ির অন্য সদস্যদের সঙ্গেও কথা বলা হয়।

এই বিভাগের সর্বশেষ