আশুলিয়ায় ফেনসিডিলসহ আটক ২, মোটরসাইকেল জব্দ

আগের সংবাদ

আর নেই আমাদের মাঝে কিংবদন্তি গায়ক ডেভিড ক্রসবি

পরের সংবাদ

আশুলিয়ায় মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, ভুয়া মেজর আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৩:২৫ অপরাহ্ণ, ১৯/০২/২৩

সাভারের আশুলিয়ায় এক মোটরসাইকেল আরোহীরকে গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টাকালে জুবায়ের চৌধুরী (৪০) নামে এক সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারীকে আটক করেছে র‍্যাব -৪। এ সময় কৌশলে অজ্ঞাত ২/৩ ছিনতাইকারী পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত কালো রঙের প্রাইভেট কারটি জব্দ করা হয়।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন আশুলিয়া থানায় ডিউটি অফিস উপপরিদর্শক (এসআই) মালেকা বানু।

এর আগে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জুবায়ের চৌধুরী (৪০) ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চর ফকিরডাঙ্গী এলাকার মৃত কাদের চৌধুরীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে রোকনুল ইসলাম রোকন (২১) নামের এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে একটি ছিনতাইকারী দল। এ সময় মোটরসাইকেল আরোহীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ২/৩ জন ছিনতাইকারী রোকনের মানিব্যাগে থাকা টাকা-পয়সা, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ পত্র নিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা জুবায়ের চৌধুরী নামের এক ছিনতাইকারীকে আটক করে। স্থানীয়রা তাকে আটক করলে সে নিজেকে সেনাবাহিনীর মেজর এবং ডিজিএফআইয়ের কর্মকর্তা বলে পরিচয় দেয়। এ সময় তার কথা বার্তায় লোকজনের সন্দেহ হলে তারা র‍্যাব-৪ এর একটি টহল টিমকে বিষয়টি জানায়। পরে র‍্যাব-৪ এর টহল টিম তাকে আটক করে এবং তাদের ব্যবহৃত কালো রঙের প্রাইভেট কার ( ঢাকা মেট্রো গ -১৪-৫০২২)টি জব্দ করে। পরে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং তাকে থানায় হস্তান্তর করে।

থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেন ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মালেকা বানু বলেন, আজ সকালে তাকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৪ ৷ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।