চট্টগ্রামে রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার তেল (ডিজেল) পড়ে গেছে। ট্রেনটি উদ্ধারের কাজ করছে রেলওয়ে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পদ্মা-মেঘনা ও যমুনা থেকে তেল ভর্তি করে ইয়ার্ডে ঢোকার সময় দুর্ঘটনা ঘটেছে। প্রবেশের ১৫ থেকে ২০ মিনিটের মাথায় লাইনচ্যুত হয়ে উল্টে যায়। একেকটি ওয়াগনে প্রায় ৩৮ থেকে ৪০ হাজার তেল থাকে। সেই হিসেবে দুটি ওয়াগনে প্রায় ৮০ হাজার তেল ছিল।
ইয়ার্ড মাস্টার আবদুল মালেক বলেন, ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল।