আশুলিয়ায় ৬২ কেজি গাঁজাসহ আটক ৩

আগের সংবাদ

জনবান্ধব জনসেবায় বদলে গেছে আশুলিয়ার ভূমি অফিস

পরের সংবাদ

আশুলিয়ায় কলাবাগানে পড়েছিল নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:২০ অপরাহ্ণ, ০৬/০১/২৩

সাভারের আশুলিয়ার কলাবাগান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সাড়ে পাচটার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার পবনার টেক এলাকার মিজান সাহেবের কলাবাগানের পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ বিকেলে ডিউটিরত অবস্থায় জাতীয় জরুরী সেবার নাম্বার ৯৯৯ এর কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আফজালুল হক বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লম্বা নাভিসহ একটি নবজাতকের মরদেহ দেখতে পাই। যা দেখে ৭/৮ মাস বয়স হবে বলে মনে হয়েছে। হয়তো কারো ইচ্ছা বা অনিচ্ছাকৃত গর্ভপাতের ফলে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নবজাতকের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সর্বশেষ