অস্ত্র হাতে ভাইরাল যুবলীগ নেতা গ্রেফতার

আগের সংবাদ

কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে দম্পতিসহ নিহত ৩

পরের সংবাদ

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাসের যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১০:২৬ পূর্বাহ্ণ, ২৪/০৭/২২

গাজীপুরের শ্রীপুরে মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিল। সে সময় বাসটিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এ সময় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন এবং একজন নিহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বশেষ