বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ

আগের সংবাদ

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে আশুলিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পরের সংবাদ

ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৩৭ অপরাহ্ণ, ০৬/১২/২০

আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন বাবুর বহিষ্কারের আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার (০৫ ডিসেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে ঢাকা উত্তর আশুলিয়া থানার আহবায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাবুর আবেদনের প্রেক্ষিতে তার উপর অর্পিত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এ বিষয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি এস এ শামীম বলেন, মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের হস্তক্ষেপে ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি বিবেচনা করে আমাদের কর্মীকে আমাদের কাছে ফিরে পাওয়া আমরা সবাই কৃতজ্ঞ। বাবুর বহিষ্কারাদেশ বিষয়টি ছিল পুরোপুরি হিংসাত্মক প্রতিহিংসামূলক।

এদিকে পদ ফিরে পাওয়ায় বাবুর কর্মী সমর্থকরা আনন্দ মিছিল করেছে।

এই বিভাগের সর্বশেষ