প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আগের সংবাদ

সাভারে দিনে দুপুরে যুবককে কুুপিয়ে হত্যা

পরের সংবাদ

পোশাক শ্রমিককে এসিড নিক্ষেপ, সাবেক স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১:০৩ অপরাহ্ণ, ০৩/১২/২০

আশুলিয়ায় ডিভোর্সের প্রায় ৩ মাস পর দোলনা আক্তার রিমা (১৮) নামের এক পোশাক শ্রমিককে এসিডে ঝলসে দিয়েছে সাবেক স্বামী। এ সময় স্থানীয়রা সাবেক স্বামী রঞ্জু মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বুধবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে কারখানা থেকে বাসায় ফেরার পথে আশুলিয়ার জামগড়া এলাকায় তাকে এসিড নিক্ষেপ করা হয়।

দোলনা আক্তার রিমা জামালপুর জেলার মেলান্দহ থানার দিলাল শেখের মেয়ে। ডিভোর্সের পরে সে আশুলিয়ার জামগড়া এলাকার ড্রেস এন্ড দি আইডিয়াস পোশাক কারখানায় চাকরি নেন। অভিযুক্ত রঞ্জু একই এলাকার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, দোলনা আক্তার রিমা ও রঞ্জু গত দুই বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করে। পরে গত ৩ মাস আগে তাদের ডিভোর্স হলে রিমা আশুলিয়ার জামগড়া এলাকার ড্রেস এন্ড দি আইডিয়াস পোশাক কারখানায় চাকরি নেয়। বুধবার রাত ১০টার দিকে কারখানা থেকে বাসায় ফেরার পথে জামগড়া এলাকার পৌছালে সড়কের পাশে আগে থেকে উৎ পেতে থাকা রঞ্জু তাকে এসিড নিক্ষেপ করে। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এতে রিমার চোখ, মুখ ও বুক এসিডে ঝলসে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, অভিযুক্ত রঞ্জুকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সর্বশেষ